সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা

 ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর কম্পিউটার জব্দ করেছে পুলিশ। তার পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী।
এদিকে নালিতাবাড়ি সীমান্ত থেকে সিববিয়ন ও সঞ্জয় নামে ২ জনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী। আটকরা সীমান্তে লোক পারাপারের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

 

তার মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপেল সফট আইটি লিমিটেড’ কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। ওই প্রতিষ্ঠানের মালিকও ফয়সাল করিম মাসুদ।

আইন-শৃংখলা বাহিনীর একাধিক সুত্রে জানা গেছে, ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। গুলির ঘটনার পর সে মোটরসাইকেলে প্রথমে সাভার ও পরে ধামরাই যায়। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকায় যায়। সেখান থেকে সীমান্তে যায় ফয়সাল। এরপরে সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে না বাংলাদেশে পলাতক রয়েছে, তা খতিয়ে দেখছে আইন শৃংখলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা।

Post a Comment

0 Comments