সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

মোদিকে সরাতে অনুদানের নামে টাকা ঢালছিল বাইডেন প্রশাসন!

 

ভারতীয় ভোটারদের ‘ভোটদানে উৎসাহ দিতে’ দেশটিকে ২১ মিলিয়ন ডলার অনুদান দিতো যুক্তরাষ্ট্র। কিন্তু ক্ষমতায় ফিরে এবার সেই অনুদান বন্ধ করে দেয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

ট্রাম্প ভারতের জন্য বরাদ্দ অনুদান কেন বন্ধ করতে চান, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এবার এই অনুদান বন্ধ করা নিয়েই বিস্ফোরক দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 

 
এক অনুষ্ঠানে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারতের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল জো বাইডেন প্রশাসন! সাবেক মার্কিন প্রেসিডেন্ট নাকি চাননি গত বছরের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরুক নরেন্দ্র মোদি। তাকে জাতীয় নির্বাচনে হারাতেই অনুদানের নামে বাইডেন প্রশাসন ওই টাকা ঢেলেছিল বলে অভিযোগ। 
 
 
এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের উদ্যোগে মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি’ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, 

ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে কেন আমাদের ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার ধারণা, তারা (বাইডেন প্রশাসন) অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল। ভারত সরকারকে এটা আমাদের জানাতে হবে।

 

উল্লেখ্য, ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা সচল করার দিকে নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে বিভিন্ন দেশ ও সংস্থার জন্য বরাদ্দ মার্কিন তহবিল বাতিল করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভারতের জন্য বরাদ্দ ২১ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 
 
তিনি জানিয়েছেন, ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার শ্রদ্ধা রয়েছে; তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেয়ার যৌক্তিকতা নেই। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন দেশের জন্য নির্ধারিত বড় অঙ্কের সহায়তা বাতিলের পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ২১ মিলিয়ন মার্কিন ডলারের অনুদানও অন্তর্ভুক্ত। ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই ঘোষণা দেয়। 
 
 
ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 

ভারতকে কেন আমরা ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তারা ইতোমধ্যেই অনেক বেশি অর্থ পেয়েছে। তারা আমাদের দৃষ্টিতে বিশ্বের সর্বোচ্চ করদাতা দেশগুলোর একটি। অথচ আমাদের পক্ষে ভারতের বাজারে প্রবেশ করা বেশ কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। আমি ভারত এবং প্রধানমন্ত্রী মোদির প্রতি শ্রদ্ধাশীল, তবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার? এর প্রয়োজনীয়তা কী? 

 

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমানোর লক্ষ্যে বিভিন্ন দেশের জন্য নির্ধারিত মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করছে। এরই অংশ হিসেবে ইলন মাস্কের ডিওজিই গত রোববার ঘোষণা দেয়, ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বরাদ্দকৃত ২১ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করা হবে।

Post a Comment

0 Comments