সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

 

ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল কেনা হবে।
 

প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়।             

Post a Comment

0 Comments